ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা–বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসচাপায় প্রাণ গেল দাদি-নাতনির

নিজস্ব প্রতিবেদন
মে ৫, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে দ্রুতগতির বাসের ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার ছেলে রুবেল কাজীর সাত বছরের কন্যা আরফা। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৭১) একটি বাস বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তা পারাপাররত দাদি ও নাতনিকে চাপা দেয়। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

ওসি মো. মহসীন হোসেন জানান, ঘাতক বাসটি আটক এবং চালককে শনাক্ত করতে অভিযান চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিরাপদ পারাপারের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।