ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান জোরদার, গ্রেফতার ৩৯

নিজস্ব প্রতিবেদন
মে ২১, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত দুই দিনের ধারাবাহিক অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অভিযোগে মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএমপির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯১০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার আটজন এবং মহানগর অধ্যাদেশে চারজনসহ মোট ২১ জনকে আটক করা হয়েছে।

এর আগে ২০ মে আরেক দফা অভিযানে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫ গ্রাম গাঁজা এবং ১৬০ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুলিশ। ওই অভিযানে ছয়জনকে আটক করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলায় আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়।

বিএমপি জানিয়েছে, নগরীর অপরাধপ্রবণ এলাকা, মাদক স্পট এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়িয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।