ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় দুই মরদেহ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদন
মে ৩১, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় একই এলাকার পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুর রশিদ ও সাগর। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আব্দুর রশিদকে শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর ভোরে তার মরদেহ পাওয়া যায়। পরে একই এলাকায় সাগরের মরদেহও উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দুজনের গায়ে কাদা-মাটি লাগানো ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।