ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভিনিসিয়ুসের নৈপুণ্য, কুনহার জোড়া আঘাতে বড় জয় ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদন
জুন ২০, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্রয়ের হতাশা কাটিয়ে হাইতির বিরুদ্ধে ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের নায়ক ছিলেন ম্যাথউস কুনহা, যিনি করেছেন জোড়া গোল। এছাড়া একটি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

খেলার শুরুতেই আক্রমণাত্মক মেজাজে ছিল ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়া গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপরও আক্রমণের ধার বজায় রাখে দক্ষিণ আমেরিকার দলটি।

২৩ মিনিটে ভিনিসিয়ুসের শট গোলরক্ষক জনি প্লাসিড ঠেকালেও ফিরতি বল পেয়ে গোল করেন কুনহা। এরপর ৩৬ মিনিটে ভিনিসিয়ুসের চমৎকার থ্রু পাস থেকে দ্বিতীয় গোলটি করেন এই স্ট্রাইকার। দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান ছিল ভিনিসিয়ুসের।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজেও গোলের দেখা পান ভিনিসিয়ুস। গোলরক্ষককে একা পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন তিনি।

প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য দেখালেও দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারায় ব্রাজিল। হাইতিও কয়েকটি আক্রমণ গড়ে তোলে। তবে সেগুলো থেকে কোনো গোল আদায় করতে পারেনি দলটি। ৭৮ মিনিটে বদলি হিসেবে নামা এনদ্রিক গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই ফলের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোলব্যবধানে (+৩) গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা। সমান ৪ পয়েন্ট নিয়ে মরক্কো দ্বিতীয় স্থানে নেমে গেছে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট। শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল, যা গ্রুপের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।