ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার নিয়মে বড় পরিবর্তনের পথে ইসি

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২১, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার ক্ষেত্রে নতুন কিছু শর্ত আরোপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের প্রস্তাব অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে কর্মরত ব্যক্তি, দ্বৈত নাগরিক এবং ব্যাংক ঋণের জামিনদারদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সীমিত করা হবে।

মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিমালা পর্যালোচনার পর একাধিক সংশোধনী প্রস্তাব এসেছে। এসব প্রস্তাবের মধ্যে নির্বাচন আচরণবিধি সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

আখতার আহমেদ জানান, প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। একইভাবে লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদেরও নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, ব্যাংক ঋণের জামিনদারদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখার বিষয়ে কমিশন নীতিগতভাবে এগোচ্ছে। এসব বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইসি সচিব জানান, কমিশনের চূড়ান্ত করা সংশোধনী প্রস্তাবগুলো শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সংশ্লিষ্ট আইন সংশোধনের পর নতুন বিধানগুলো কার্যকর হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার যোগ্যতার ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ যুক্ত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।