ঢাকাশনিবার , ২২ জুন ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডাকাত ধরতে শ্রমিক বেশে পুলিশ, অত:পর …

নিজস্ব প্রতিবেদন
জুন ২২, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি: শ্রমিকের ছদ্মবেশে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ জুন) দুপুরে দ্বিপ্ত কর্মকার (২৮) নামে তাকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার জানান, ২০২৩ সালের অক্টোবরে বাউফল থানায় দায়েরকৃত দুটি পৃথক ডাকাতির মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তি ও পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের নির্দেশে দ্বিপ্ত কর্মকারকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, দ্বিপ্ত কর্মকারের গৌরনদী উপজেলার বাটাজোড়া গ্রামে একটি মুড়ির কারখানা রয়েছে। বাউফল থানার কনেস্টবল দুলাল তিনদিন আগে ছদ্মবেশে ওই কারখানায় শ্রমিকের কাজ নেয়।

এরপর তথ্য উপাত্ত যাচাই বাচাই করে নিশ্চিত হওয়ার পরে ক্রেতা সেজে ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ও এসআই নাসির অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।