ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদন
মার্চ ২৯, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে আজ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু হয়েছে। সপ্তাহান্তের ছুটি শেষে রোববার (২৯ মার্চ) থেকেই শ্রেণিকক্ষে ফিরছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে তুলতে এখন থেকে ক্লাস পরিচালনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি ৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকেই ছুটি কার্যকর হয়। এতে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং শিক্ষার্থীরা দীর্ঘ সময় শ্রেণিকক্ষের বাইরে থাকে।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঈদের পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে পাঠদান চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিবেশগত নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২৫ মার্চ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় প্রতিটি প্রতিষ্ঠানকে ক্লাস শুরুর আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।

দীর্ঘ বিরতির পর শিক্ষা কার্যক্রমে গতি ফিরিয়ে আনতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।