ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

দোয়া-মোনাজাতে বরিশালের ছয় আসনে প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২২, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি আসনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দোয়া-মোনাজাত, কবর জিয়ারত, গণসংযোগ ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে নগরীর কাকলির মোড় থেকে প্রথম দিনের প্রচারণা শুরু হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এ কর্মসূচিতে নেতৃত্ব দেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় জরুরি।

এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ চালান। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যের কথা তুলে ধরেন।

বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী এম জহির উদ্দিন স্বপন নির্বাচনী যাত্রা শুরু করেন দোয়া ও স্মরণ কর্মসূচির মাধ্যমে। বৃহস্পতিবার ভোরে তিনি রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এরপর নির্বাচনী এলাকায় ফিরে দোয়া-মোনাজাতের আয়োজন করেন, যেখানে বিগত ১৫ বছরে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণ করা হয়।

একইদিন তিনি সংখ্যালঘু অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলায় গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন এবং বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই উন্নত ও শান্তিপূর্ণ বরিশাল গড়া হবে।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পক্ষেও বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারনা চালানো হচ্ছে।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী মাঠে নেমেছেন। বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। একই সঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ঈগল মার্কার প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রচারণা চালাচ্ছেন। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী কারাবন্দি সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপুর পক্ষে তার কন্যা হাবিবা কিবরিয়া নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন।

এছাড়া বরিশালের অন্যান্য আসনেও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনা শুরু করেছেন। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।