ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অভিজ্ঞদের বাইরে রেখে নতুন নেতৃত্বে সরকার গঠন

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদের তালিকা ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই মন্ত্রিসভা গঠিত হয়েছে। তবে ঘোষিত তালিকায় দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা স্থান না পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

বাদ পড়া নেতাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি।

দলীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম খান ও রিজভী ছাড়া অন্যরা অতীতে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ফলে অভিজ্ঞ নেতাদের বাইরে রেখে নতুন মুখ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন মন্ত্রিসভা গঠনে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, প্রশাসনিক দক্ষতা এবং দলীয় সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকার পরিচালনায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।