ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৬:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ রমজান ও ঈদকে সামনে রেখে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ছুটি কার্যকর হয়েছে। নির্ধারিত বর্ষপঞ্জি অনুযায়ী এই ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে আবার ক্লাস শুরু হবে। কলেজগুলোর ছুটির তালিকায় দেখা যায়, রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে।

ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। একইভাবে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিন ছুটি থাকবে। বছরের শেষদিকে শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে।

প্রতিষ্ঠানপ্রধানদের জন্য তিন দিন সংরক্ষিত ছুটিও রাখা হয়েছে, যা প্রয়োজনে দেওয়া যাবে।

সম্প্রতি দেশের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোর বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগের বছরের তুলনায় এবার ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরাসহ কয়েকটি ছুটি বাতিল করা হয়েছে এবং রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকেই পবিত্র রমজানের ছুটি শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।