ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, নতুন নীতিমালা জারি

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং নির্ধারিত টিউশন ফি ছাড়া অতিরিক্ত কোনো খাতে অর্থ আদায় করা যাবে না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নীতিমালায় উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয় পরিচালনায় সরকারি আর্থিক বিধি অনুসরণ করতে হবে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালিত হবে এবং হিসাব সংরক্ষণের দায়িত্ব থাকবে প্রতিষ্ঠান প্রধানের ওপর।

এতে আরও বলা হয়েছে, পরিচালনা কমিটির মাধ্যমে আর্থিক অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন।

আয় ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকে হিসাব খুলতে সরকারি ব্যাংককে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের ফি, দান-অনুদান ও সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ নির্ধারিত ব্যাংক হিসাব, সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) বা সরকারি মালিকানাধীন ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে জরুরি প্রয়োজন বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে নগদ অর্থ নেওয়া গেলেও দুই কর্মদিবসের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে।

এছাড়া আয়-ব্যয়ের খাতে কোনো পরিবর্তন আনতে হলে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে এবং শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত খাতে আদায়কৃত অর্থ যথাযথভাবে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।