ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৩১, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় উন্নীত হয়েছে।

গত ২৮ মার্চ বিকেল ৪টা থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা মঙ্গলবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল। ওই দিনই দুই দফায় মোট ৬ হাজার ৫৯০ টাকা দাম বাড়ানো হয়। এর আগে ধারাবাহিক সাত দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল ৩৫ হাজার ৫৭৫ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক মূল্য ওঠানামা ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির কারণে সামনের দিনগুলোতেও স্বর্ণের দামে পরিবর্তন অব্যাহত থাকতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।