ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

জুলাইয়ে শুরু, আগস্টে শেষ হবে এইচএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ২২, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচিতে পরীক্ষার বিস্তারিত তথ্য জানানো হয়।

ঘোষিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট, যেদিন ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষাগুলো আগামী ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিদিনের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। প্রয়োজনে দ্বিতীয় শিফটে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষা পদ্ধতিতে আগের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। প্রথমে বহুনির্বাচনি অংশ এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

ব্যবহারিক বিষয় সংশ্লিষ্ট পরীক্ষায় ২৫ নম্বরের বহুনির্বাচনি অংশের জন্য সময় থাকবে ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট।

শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের সময়ানুবর্তিতা, পরীক্ষার নিয়ম মেনে চলা এবং নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।