ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতার জন্য নয়, ইসলামের জন্য রাজনীতি: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদন
মে ১, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতার জন্য নয়, ইসলামের জন্য রাজনীতি: ফয়জুল করীমডেস্ক রিপোর্ট ॥ রাজনীতিতে আদর্শিক অবস্থানের ওপর গুরুত্বারোপ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, তাদের দল ক্ষমতার জন্য নয়, ইসলামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে।

শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত মে দিবসের শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।

বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো গোপন রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করে না। দলটি জনগণের সঙ্গে প্রতারণা বা অস্পষ্ট অবস্থান গ্রহণের রাজনীতি থেকে দূরে থাকে। ইসলামের স্বার্থে দল ক্ষমতা ছাড়তে প্রস্তুত থাকলেও ক্ষমতার জন্য আদর্শ বিসর্জন দেবে না।

তিনি আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও পুরোনো রাজনৈতিক বিতর্ক সামনে এনে জাতিকে বিভক্ত করা উচিত নয়। সংসদে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার প্রসঙ্গ নতুন করে উত্থাপন জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি।

ফয়জুল করীম বলেন, মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে আলোচনা হলে তা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। পরিবারের সদস্যদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধক্ষেত্র ও আত্মত্যাগের তথ্য প্রকাশ করলে বিতর্কের অবসান ঘটবে।

সমাবেশে বক্তারা শ্রমিক অধিকার প্রতিষ্ঠা, নৈতিক রাজনীতি এবং জাতীয় ঐক্যের আহ্বান জানান। মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিও তোলা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।