ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্ব জয় করল স্পেন

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২০, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপ ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়ে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় ফেরান তোরেস। নির্ধারিত সময়ে একাধিক সুযোগ নষ্ট হলেও অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে লা রোজারা।

পঞ্চম মিনিটেই ইয়ামালের আক্রমণ থেকে দানি ওলমো সুযোগ তৈরি করেন। কিন্তু লিসান্দ্রো মার্টিনেজের বাধায় গোল হয়নি। সপ্তম মিনিটে উনাই সিমনের দ্রুত বেরিয়ে আসা মেসিকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করে। এরপর পুরো প্রথমার্ধে বলের দখল, পাসিং এবং আক্রমণে স্পষ্টভাবে এগিয়ে ছিল স্পেন।

৩৯ মিনিটে ওয়ারজাবালের শট দুর্দান্তভাবে বাঁচান এমিলিয়ানো মার্টিনেজ। ৪১ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ হলুদ কার্ড দেখেন এবং ইনজুরির কারণে কিছুক্ষণ পর মাঠ ছাড়েন। বিরতিতে যাওয়ার আগে স্পেনের বল দখল ছিল ৬৫ শতাংশ, সফল পাস ছিল ৩১৩টি, যেখানে আর্জেন্টিনার ছিল মাত্র ১৫৫টি। প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি আর্জেন্টিনা।

বিরতির পর পারেদেস মাঠে নেমেই রদ্রিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন। স্পেনের একের পর এক আক্রমণ ওতামেন্দি, মেদিনা এবং গোলরক্ষক মার্টিনেজ ঠেকিয়ে দেন। ৬২ মিনিটে পেদ্রি ও ফেরান তোরেস মাঠে নামার পর স্পেনের আক্রমণ আরও ধারালো হয়। ৭৫ মিনিটে নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনো যোগ দেন।

ইনজুরি সময়ে উইলিয়ামসের শক্তিশালী শট রুখে দেন মার্টিনেজ। পরে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। অতিরিক্ত সময়ে উইলিয়ামসের করা একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়।

তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর ক্রস থেকে উইলিয়ামসের শট পোস্টে লেগে ফিরে এলে ফেরান তোরেস বল জালে পাঠিয়ে স্পেনকে এগিয়ে দেন। ১১৩ মিনিটে তোরেস আবার গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষদিকে মেসির ফ্রি কিক এবং সিমিওনের দুটি সুযোগ থেকেও গোল করতে না পারায় শিরোপা হারায় আর্জেন্টিনা। দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপ জিতে নেয় স্পেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।