ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে কম ভোটে জামানত হারালেন বিভিন্ন দলের প্রার্থীরা ২০ প্রার্থী

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বরিশাল-১ আসনে ২ লাখ ৩ হাজার ৮৬০ ভোটের মধ্যে সেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ১ হাজার ৭৩৬ ভোট এবং মো. রাসেল সরদার পেয়েছেন ৬ হাজার ৮৪৬ ভোট। বরিশাল-২ আসনে ২ লাখ ৩০ হাজার ৭৭৫ ভোটের মধ্যে বাইসাইকেল প্রতীকের এক প্রার্থী পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট, এম এ জলিল পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট, মোহাম্মাদ নেছার উদ্দিন পেয়েছেন ৬ হাজার ২১ ভোট, আবুল কালাম আজাদ পেয়েছেন ১৩৫ ভোট, রঞ্জিত কুমার বাড়ৈ পেয়েছেন ৭০০ ভোট এবং সাহেব আলী পেয়েছেন ১৮৫ ভোট। এই দুই আসনে মোট আটজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল-৩ আসনে মোট ভোট ১ লাখ ৭৭ হাজার ৭১৬। এখানে এইচ এম ফারদিন পেয়েছেন ৮৬০ ভোট, গোলাম কিবরিয়া টিপু পেয়েছেন ১৪ হাজার ১৮৪ ভোট, সিরাজুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৩২৫ ভোট এবং আজমুল হাসান জিহাদ পেয়েছেন ২১৪ ভোট। চারজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বরিশাল-৪ আসনে মোট ২ লাখ ৪৫ হাজার ৪ ভোটের মধ্যে আব্দুল জলিল পেয়েছেন ৪১৩ ভোট এবং আব্দুস সালাম খোকন পেয়েছেন ৩৩৪ ভোট। বরিশাল-৫ আসনে ২ লাখ ৬২ হাজার ৪৭০ ভোটের মধ্যে আখতার রহমান পেয়েছেন ৯০৯ ভোট, আব্দুল হান্নান সিকদার পেয়েছেন ৪৯৪ ভোট, ডা. মনীষা চক্রবর্তী পেয়েছেন ২২ হাজার ৪৮৬ ভোট এবং সমাজতান্ত্রিক দলের প্রার্থী পেয়েছেন ৩০০ ভোট। বরিশাল-৬ আসনে ১ লাখ ৭১ হাজার ১৩৮ ভোটের মধ্যে আব্দুল কুদ্দুস পেয়েছেন ২৪৪ ভোট, কামরুল ইসলাম খান পেয়েছেন ৩৬৬ ভোট এবং সালাউদ্দিন মিয়া পেয়েছেন ১৩৯ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, নির্বাচনী বিধিমালা অনুযায়ী মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। সেই নিয়ম অনুযায়ী তালিকা প্রণয়ন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।