ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশ গঠনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। শনিবার (বিকেল সাড়ে তিনটার পর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর বলরুমে আয়োজিত নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তারেক রহমান বলেন, “এবার দেশ গড়ার পালা। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি জাতীয় ঐক্যকে দেশের শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, বিভাজন দুর্বলতা তৈরি করে। তাই সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারম্যান জানান, নির্বাচনে বিজয়ের পর দল শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে দল ও জোটের নেতাকর্মীদের আনন্দ মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, বিজয়ের জন্য শুকরিয়া আদায় করতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করে।

বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।