ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জিয়ার আদর্শে দেশ এগিয়ে যেতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদন
মে ৩০, ২০২৬ ৬:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, সেই রাষ্ট্রচিন্তা এখনো সমানভাবে প্রাসঙ্গিক।

শনিবার (৩০ মে) ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধি জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান পুরোনো রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে সুশাসন ও আধুনিক প্রশাসন কাঠামোর ভিত্তি গড়ে দিয়েছিলেন। তার উন্নয়ন দর্শন বাংলাদেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেই পথেই দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি উল্লেখ করেন, চলমান সংস্কার কার্যক্রমও জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন দর্শনকে সামনে রেখেই পরিচালিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।