ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিল কাঁদছে, মেসিদের সামনে মিশরের কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৭, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর ফুটবলপ্রেমীদের সব নজর এখন আর্জেন্টিনার দিকে। শেষ ষোলোর ম্যাচে আজ মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়ের পর আর্জেন্টিনা বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার আশা টিকিয়ে রাখতে পারে কি না, সেটিই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।

গত রাতে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। নিউইয়র্ক–নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এরলিং হালান্ডের জোড়া গোলে জয় নিশ্চিত করে নরওয়ে। ম্যাচ শেষে নরওয়ের খেলোয়াড় ও সমর্থকেরা উল্লাসে মাতলেও ব্রাজিল শিবিরে নেমে আসে শোকের আবহ। নেইমার মাঠেই কান্নায় ভেঙে পড়েন। কোচ কার্লো আনচেলত্তি ও সতীর্থরা তাকে সান্ত্বনা দেন। গ্যালারিতেও অসংখ্য সমর্থককে অশ্রুসিক্ত হতে দেখা যায়।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল ২০০২ সালে শেষবার শিরোপা জিতেছিল। এরপর ২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে বেলজিয়াম, ২০২২ সালে ক্রোয়েশিয়া এবং এবার ২০২৬ সালে নরওয়ের কাছে হেরে বিদায় নিল। টানা ছয় বিশ্বকাপে ইউরোপের দলের কাছে হারার এই ধারাবাহিকতা ব্রাজিলের জন্য বড় হতাশার। নরওয়ের বিপক্ষেও পাঁচ ম্যাচে কোনো জয় নেই তাদের। ১৯৯০ সালের পর এবারই প্রথম শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি ব্রাজিল।

শিরোপা জয়ের আশায় গত দুই দশকে একের পর এক কোচ বদলেছে ব্রাজিল। বর্তমান কোচ কার্লো আনচেলত্তিসহ এক ডজন কোচ দায়িত্ব পালন করলেও কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি অধরাই রয়ে গেছে। আনচেলত্তির মতে, দলকে নতুন ও আরও মানসম্পন্ন ফুটবলার দিয়ে গড়ে তুলতে হবে।

এদিকে আজ মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ২-২ সমতায় থাকা অবস্থায় প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় পায় মেসির দল। সেই ম্যাচে মেসি ছাড়া অন্যদের পারফরম্যান্স সমালোচিত হয়েছে। অন্যদিকে ৯২ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে খেলা মিশর আত্মবিশ্বাসী। দলটির কোচ হোসেম হাসান বলেছেন, তারা প্রতিপক্ষকে নয়, নিজেদের খেলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তার ভাষায়, “আর্জেন্টিনার যেমন মেসি আছে, আমাদেরও সালাহ আছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।