ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডিফেন্স ভাঙতে দেরি, শেষমেশ এমবাপ্পের গোলে ফরাসিদের উল্লাস

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৫, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ দীর্ঘ সময় প্যারাগুয়ের শক্ত রক্ষণভাগের সামনে আটকে থাকলেও শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। ১-০ গোলের এই জয়ে ফরাসিরা শেষ আটে জায়গা নিশ্চিত করার পাশাপাশি অধিনায়ক এমবাপ্পেও গড়েছেন নতুন মাইলফলক।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের দখলে। এমবাপ্পে ও মাইকেল ওলিসের নেতৃত্বে ধারাবাহিক আক্রমণ চালালেও প্যারাগুয়ের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি ফরাসিরা। ফলে বিরতিতে যেতে হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে ৬১তম মিনিটে পরিবর্তন আনেন কোচ দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার পরিবর্তে মাঠে নেমে দেজিরে দুয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন। স্পটকিক থেকে কোনো ভুল না করে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় সাত, যা লিওনেল মেসির সমান। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ১৯ গোল নিয়ে তিনি এখন মেসির ২০ গোলের ঠিক এক ধাপ পেছনে অবস্থান করছেন।

গোল হজমের পর প্যারাগুয়ে সমতায় ফেরার সর্বোচ্চ চেষ্টা চালায়। তবে ফ্রান্সের রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে। ম্যাচের শেষ দিকে এমবাপ্পে আরও দুটি সুযোগ তৈরি করলেও সেগুলো অসাধারণ দক্ষতায় রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।