ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দলীয় প্রভাবমুক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন চায় সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২৩, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ স্থানীয় সরকারকে আরও কার্যকর ও শক্তিশালী করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ক্ষমতায়নের ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, আগামী বছরের প্রথম দিকেই ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ।

বুধবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন পরিচালনায় কোনো রাজনৈতিক পরিচয় বাড়তি সুবিধা এনে দেবে না। জনগণের সমর্থন ও ভালোবাসা অর্জন করেই জনপ্রতিনিধিদের নির্বাচিত হতে হবে।

মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকারই গণতন্ত্রের মূল ভিত্তি। এটি শক্তিশালী না হলে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোও দুর্বল থেকে যাবে। উন্নত বিশ্বের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যসেবা, স্থানীয় বিচার ব্যবস্থা ও জনসেবার বড় অংশ স্থানীয় সরকারের মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশেও সেই ধরনের শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের যথাযথ ক্ষমতা ও দায়িত্ব নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি জনপ্রতিনিধিদের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত করলে জনগণের প্রত্যাশা পূরণ সহজ হবে। ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করলে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

মাঠপর্যায়ের জনপ্রতিনিধিদের আর্থিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, চেয়ারম্যান ও সদস্যদের বর্তমান ভাতা সম্মানজনক নয়। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বিভাজনের রাজনীতি নয়, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।