ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নতুন বিমানের নিরাপত্তা ঘাটতিতে ট্রাম্পের জরুরি উড়োজাহাজ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২৬, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক তুরস্ক সফরে বিমান পরিবর্তনের ঘটনায় নিরাপত্তা উদ্বেগই ছিল মূল কারণ বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পরই সিক্রেট সার্ভিস ট্রাম্পকে নতুন বোয়িং ৭৪৭-৮ বিমান ছেড়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ান ব্যবহারের পরামর্শ দেয়।

প্রতিবেদনে বলা হয়, কাতারের উপহার হিসেবে পাওয়া নতুন বোয়িং ৭৪৭-৮ বিমানটিকে দ্রুত প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করা হলেও এতে এখনো পুরোনো এয়ার ফোর্স ওয়ানের সমমানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রযুক্তি সংযোজন করা সম্ভব হয়নি। গত রোববার ট্রাম্প নিজেও স্বীকার করেন, নতুন বিমানটিতে সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা এখনো স্থাপন করা হয়নি। তবে তিনি জানান, খুব শিগগিরই এটিকে সর্বোচ্চ আধুনিক মানে উন্নীত করা হবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, অতিরিক্ত নিরাপত্তা আধুনিকায়নের জন্য আগামী শরতে প্রায় এক মাস নতুন বিমানটি সেবার বাইরে থাকবে। ওই সময় ট্রাম্প পুরোনো এয়ার ফোর্স ওয়ান ব্যবহার করবেন। তবে স্বল্প সময়ে কী ধরনের প্রযুক্তি সংযোজন করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি।

কাতারের উপহার দেওয়া বিমানের নিরাপত্তা ঘাটতি নিয়ে নিউইয়র্ক টাইমসের আগের প্রতিবেদন প্রকাশের পর মার্কিন সরকার তথ্য ফাঁসের তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে সংবাদমাধ্যমটির কয়েকজন সাংবাদিক এবং তাদের আত্মীয়স্বজনের ফোন রেকর্ড সংগ্রহের জন্য আইনি নোটিশ জারি করা হয় এবং গ্র্যান্ড জুরিতে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ সেই নোটিশ প্রত্যাহার করে।

ট্রাম্পের নিরাপত্তা নিয়ে সিক্রেট সার্ভিসের উদ্বেগও বাড়ছে। সংস্থাটির পরিচালক শন কারান সম্প্রতি জানান, তাদের সুরক্ষায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমান হুমকির মাত্রা ইতিহাসের সবচেয়ে গুরুতর পর্যায়ে পৌঁছেছে। এর আগে গত এপ্রিলে এক বন্দুকধারী নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশ করায় ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার’ স্থগিত করা হয়েছিল। শন কারান ২০২৪ সালে পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার সময়ও তার নিরাপত্তা দলের নেতৃত্বে ছিলেন।

মার্কিন গোয়েন্দাদের মতে, ২০২০ সালের জানুয়ারিতে ট্রাম্পের নির্দেশে ইরানের প্রভাবশালী কমান্ডার কাসেম সোলাইমানি ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকেই ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ট্রাম্পকে হত্যার সুযোগ খুঁজছে। দীর্ঘদিন ধরে পুরোনো এয়ার ফোর্স ওয়ান নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। গত বছর কাতারের উপহার হিসেবে নতুন বোয়িং ৭৪৭-৮ পাওয়ার পর সেটিকে দ্রুত ব্যবহারের উপযোগী করা হলেও পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা সম্ভব হয়নি। ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হলে বিমানটি তার প্রেসিডেনশিয়াল লাইব্রেরির অংশ হিসেবে সংরক্ষণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।