ঢাকাসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

কাউখালীতে গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার বিকেলে উপজেলার সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র সেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলাম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।