ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

শহীদ ওসমান হাদিকে দেশের গর্ব ও জাতির সন্তান, বিচার নিশ্চিত করব: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি শহীদ শরীফ ওসমান হাদিকে দেশের গর্ব ও জাতির সন্তান আখ্যায়িত করে বলেন, হাদি সাহসী ও প্রতিবাদী ছিলেন। হাদি দুটি স্বপ্ন বুকে ধারণ করেছিলেন—একটি আধিপত্যমুক্ত বাংলাদেশ, অন্যটি ইনসাফভিত্তিক রাষ্ট্র। এই লক্ষ্য অর্জনের লড়াইয়ে হাদি জীবন দিয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, হাদির হত্যার দায় রাষ্ট্র নিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। সরকার গঠিত হলে শহীদের পরিবার ন্যায়বিচার পাবে। তিনি দাঁড়িপাল্লাকে ন্যায় ও ইনসাফের প্রতীক উল্লেখ করেন এবং বর্তমান দেশে নিপীড়িত মানুষ ও মা-বোনেদের সুরক্ষা নেই বলে সমালোচনা করেন।

তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্ব বন্ধ করা হবে। বিদেশে পাচার হওয়া জনগণের টাকা উদ্ধার করা হবে। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের মর্যাদা নিশ্চিত করা হবে। ভোটকেন্দ্রে ভোটাধিকার রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে শক্ত হাতে প্রতিহত করতে হবে।

নারী নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং যুবসমাজকে দেশের পরিবর্তনে এগিয়ে নেওয়া হবে। উন্নয়ন ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমানভাবে বিতরণ করা হবে।

জনসভায় ঝালকাঠি-১ ও ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করানো হয় এবং তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সভাপতিত্ব করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।