ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কারাবরণকারী ছাত্রনেতা রাজিব আহসান এখন এলাকার জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

হিজলা প্রতিনিধি ॥ টানা আন্দোলন-সংগ্রাম, রাজপথের লড়াই এবং তৃণমূল রাজনীতির অভিজ্ঞতা—এই পথ পেরিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন মো. রাজিব আহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি এখন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, দুই উপজেলা মিলিয়ে রাজিব আহসান ১ লাখ ২৭ হাজার ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল জব্বার পান ৭২ হাজার ৭৯২ ভোট। প্রায় ৫৪ হাজারের বেশি ভোটের ব্যবধান তার জনপ্রিয়তার বড় প্রমাণ বলে মনে করছেন স্থানীয়রা।

মেহেন্দীগঞ্জ উপজেলায় তিনি ৮৬ হাজার ৯১৬ ভোট এবং হিজলা উপজেলায় ৪০ হাজার ২৭৬ ভোট পান। ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক—মেহেন্দীগঞ্জে ৫৬.৫৪ শতাংশ এবং হিজলায় ৬০.৫৩ শতাংশ। আসনটিতে মোট ভোটার ছিলেন ৪ লাখ ২১ হাজার ৯৭৫ জন।

রাজিব আহসান কেবল রাজনৈতিক নেতা নন, স্থানীয়দের কাছে তিনি সাহস ও ত্যাগের প্রতীক হিসেবে পরিচিত। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকার কারণে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি বলে নেতাকর্মীরা জানান।

নির্বাচনী প্রচারণায় তিনি নদীভাঙন প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি, আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এখন এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

একজন ভোটার বলেন, “আমরা একজন প্রকৃত জননেতাকে বেছে নিয়েছি, যিনি সুখে-দুঃখে আমাদের পাশে থাকবেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।