ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়নি এখনও

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম পদত্যাগ করেছেন, তবে পদত্যাগপত্র এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়নি। রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জরুরি প্রয়োজনেই বেলা তিনটার দিকে স্বরাষ্ট্র সচিব আইজিপির দপ্তরে যান। সেখানে আইজিপি পদত্যাগপত্র প্রদান করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পত্রটি গ্রহণ করে পরবর্তী প্রক্রিয়ার জন্য নির্দেশ দেন।

সূত্র জানায়, আইজিপিকে সংসদ সদস্যদের শপথ পর্যন্ত দায়িত্বে থাকার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নতুন সরকার চাইলে চুক্তি বাতিল করা সম্ভব। ফলে পদত্যাগ প্রক্রিয়া পুরোপুরি পরিস্থিতির ওপর নির্ভর করছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্যমতে, আজ সন্ধ্যা পর্যন্ত আইজিপি অফিস করেছেন। পদত্যাগপত্র জমা প্রসঙ্গে তিনি এখনো কোনো মন্তব্য করেননি।

এর আগে সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভায় অংশ নেন পুলিশ প্রধান।

বিশ্লেষকরা বলছেন, আইজিপির পদত্যাগ দেশের পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনার সঙ্গে সম্পর্কিত এবং নতুন সরকারের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।