ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

আকস্মিক পরিদর্শনে বরিশাল হাসপাতাল, অনিয়মে কঠোর স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
মে ১১, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি ॥ স্বাস্থ্যসেবায় অনিয়ম দূর করে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বরিশালের কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার সকালে তার এই পরিদর্শন কার্যক্রম শুরু হয় বরিশাল জেনারেল হাসপাতাল থেকে।

পরিদর্শনকালে হাসপাতালে দায়িত্বে অনুপস্থিত একজন টেকনিশিয়ান কাম টিকিট কালেক্টরকে শনাক্ত করা হয়। পরবর্তীতে অসত্য তথ্য দেওয়ার অভিযোগে তাকে ক্লোজড করার নির্দেশ দেন মন্ত্রী। হাসপাতালের তত্ত্বাবধায়ক মলয় কৃষ্ণ বড়াল বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, নির্বাচনী ইশতেহারে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই হাসপাতালগুলোর সেবার মান সরাসরি যাচাই করা হচ্ছে। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয়।

পরিদর্শনে উঠে আসে আউটডোর বিভাগের চিকিৎসকদের দেরিতে উপস্থিতি এবং হাসপাতাল ঘিরে সক্রিয় দালালচক্রের অভিযোগ। এসব দালাল রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।

হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বাথরুমের নাজুক অবস্থা ও ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চিকিৎসক সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

হাম পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে টিকা সংকট থাকলেও বর্তমানে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পরে তিনি নগরীর আমানতগঞ্জ শিশু হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।