ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ফাইনালে বেকহ্যামের মেসি সমর্থন, স্পেনে কাকার বাজি

নিজস্ব প্রতিবেদন
জুলাই ১৮, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে সামনে রেখে ফুটবল কিংবদন্তিদের ভবিষ্যদ্বাণীও এখন আলোচনায়। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নিউইয়র্কে ফিফার এক অনুষ্ঠানে নিজেদের মতামত জানিয়েছেন ডেভিড বেকহ্যাম ও রিকার্ডো কাকা।

আগামী রোববার (১৯ জুলাই) আমেরিকান সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। কে জিতবে এই ম্যাচ—এমন প্রশ্নের উত্তরে বেকহ্যাম সরাসরি কোনো দলকে চ্যাম্পিয়ন বলেননি।

তিনি বলেন, স্পেন শক্তিশালী দল, আবার আর্জেন্টিনাও পুরো আসরে অসাধারণ খেলেছে। তাঁর একমাত্র প্রত্যাশা, দর্শকরা যেন উপভোগ্য একটি ফাইনাল দেখতে পান। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে লিওনেল মেসির সফলতা কামনা করেন। কারণ, মেসি বর্তমানে তাঁর মালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

বেকহ্যাম আরও বলেন, যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা আগের তুলনায় অনেক বেড়েছে। একসময় মেজর লিগ সকারে অল্পসংখ্যক দল ও স্টেডিয়াম থাকলেও এখন লিগের পরিধি অনেক বড় হয়েছে। তাঁর বিশ্বাস, এই বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আরও আকৃষ্ট করবে।

অন্যদিকে, ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী তারকা রিকার্ডো কাকা মনে করেন, আর্জেন্টিনা দুর্দান্ত খেললেও স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি। তিনি বলেন, মেসি টুর্নামেন্টে আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন এবং যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে ফ্রান্সকে হারিয়ে স্পেন যে সামর্থ্য দেখিয়েছে, সেটিই তাঁর আস্থার মূল কারণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।