ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের ভ্রমন বাস খাদে, আহত ২০

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৬:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারগামী একটি বাস কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা ৪০ শিক্ষার্থীর মধ্যে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে কলেজের বার্ষিক ভ্রমণে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ভোরে তাদের বহরের একটি বাস দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন—ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।

দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত শিক্ষার্থীদের উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহত ২০ জনের মধ্যে নয়জনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন এবং নয়জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।