ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন
মার্চ ২৯, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে এক শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ ও বিভাগীয় ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার ১৮ নম্বর কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযুক্ত শিক্ষিকা ফেরদৌসী খানম, যিনি বর্তমানে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে ডেপুটেশনে কর্মরত রয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করে বলেন, দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা এবং নিয়মিত পাঠদান না করার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা জানান, শিক্ষিকা সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং শ্রেণিকক্ষে যথাযথভাবে পাঠদান করেন না। এতে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, “আমরা আমাদের সন্তানদের সুষ্ঠু শিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠাই। কিন্তু দায়িত্বহীন আচরণের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার পরিবেশ রক্ষায় দ্রুত ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।” তারা দাবি করেন, অভিযুক্ত শিক্ষিকাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি কোনো ধরনের সংশোধন না এনে আগের মতোই আচরণ করে যাচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন বলেন, “একই ধরনের অভিযোগের কারণে তিনি পূর্বে পশ্চিম ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেপুটেশনে এখানে এসেছেন। যদি এখানেও একই পরিস্থিতি অব্যাহত থাকে, তবে তাকে পুনরায় আগের কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হবে এবং প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।