ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ১, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলায় নিষিদ্ধ জাটকা ইলিশ পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২ মন জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন। বুধবার সকালে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড জানায়, মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ছোট আকারের ইলিশ আহরণ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু অসাধু চক্র নদী থেকে জাটকা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পাঠাচ্ছিল। পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়।

অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজবী আহমেদ সবুজ। তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পরিবহনের দায়ে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

প্রশাসন জানায়, জব্দকৃত ৪২ মন জাটকা নষ্ট না করে উপজেলার বিভিন্ন মাদরাসা ও ইয়াতিমখানায় বিতরণ করা হয়েছে। এতে একদিকে আইন প্রয়োগ নিশ্চিত হয়েছে, অন্যদিকে সামাজিক কল্যাণমূলক ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে।

কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে জানায়, দেশের ইলিশ সম্পদ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে জাটকা আহরণ ও পরিবহনের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।