ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ২৬, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলি দুর্ঘটনায় ১৮ বছর বয়সী হেল্পার তানভীর ইসলামের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঝালকাঠি–ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কানুদাসকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, একটি ইটভাটার চারটি ট্রলি একসঙ্গে ইট নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রলিতে থাকা হেল্পার তানভীর ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং ইট সরিয়ে তাকে বের করে আনে। পরে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের পিপলিতা গ্রামের আব্দুল হকের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর ট্রলি চালক শাকিল পলাতক রয়েছে। স্থানীয়রা সড়কে অতিরিক্ত ওজনবাহী যান চলাচল ও বেপরোয়া গতিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।