ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পেনাল্টি মিসের মাশুলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল দল

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৬, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছে নরওয়ে। শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ডের অসাধারণ নৈপুণ্যে ২-১ গোলের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন নেইমার।

ম্যাচের শুরুতেই নরওয়ে ব্রাজিলের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ১১ মিনিটে ম্যাথিউস কুনহাকে বক্সের ভেতরে ফাউল করা হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রথমে রেফারি খেলা চালিয়ে দিলেও পরে ভিডিও সহকারী রেফারির সহায়তায় মনিটর দেখে পেনাল্টির বাঁশি বাজান।

পেনাল্টি নিতে আসেন ব্রুনো গিমারায়েস। কিন্তু তার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। এরপর ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই চলতে থাকে। ৪০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শটও নিল্যান্ড প্রতিহত করেন। অন্যদিকে, প্রথমার্ধের শেষ দিকে অ্যালিসনের দারুণ সেভে গোলের হাত থেকে বেঁচে যায় ব্রাজিল। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। উল্টো ৭৯ মিনিটে হালান্ডের দুর্দান্ত হেডে এগিয়ে যায় নরওয়ে। এরপর ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। বিশ্বকাপে এটি হালান্ডের সপ্তম গোল, যার মাধ্যমে তিনি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সমান গোলসংখ্যায় পৌঁছে যান।

ম্যাচের শেষ মুহূর্তে ব্রাজিল পেনাল্টি পেলে নেইমার গোল করে ব্যবধান ২-১ করেন। কিন্তু শেষ বাঁশি বাজার আগে আর সমতায় ফিরতে পারেনি তারা। ফলে ২-১ গোলের জয় নিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে, আর শেষ হয়েছে ব্রাজিলের হেক্সা মিশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।