ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বিশ্বকাপে গোলের রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে মেসি

নিজস্ব প্রতিবেদন
জুন ২৩, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। পেনাল্টি মিস করেও নিজের অসাধারণ পারফরম্যান্সে ম্যাচের নায়ক হয়ে ওঠেন তিনি।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা একাধিক আক্রমণ চালায়। তৃতীয় মিনিটে লাওতারো মার্তিনেজের সুযোগ নষ্ট হওয়ার পর কিছুক্ষণ পরই পেনাল্টি পায় দলটি। মার্তিনেজকে বক্সের মধ্যে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে মেসির নেওয়া স্পট কিক লক্ষ্যভ্রষ্ট হয়।

পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে ৩৮ মিনিটে গোলের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক। ফাকুন্দো মেদিনার ক্রস থেকে তৈরি হওয়া আক্রমণে বাঁ পায়ের শটে অস্ট্রিয়ার জালে বল জড়ান তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ১৭তম গোল করেন মেসি। ফলে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছান।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে আবারও গোল করে নিজের জোড়া পূর্ণ করেন মেসি। দুই ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

গ্রুপ ‘জি’-তে দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। অন্যদিকে জর্ডান ও আলজেরিয়া এখনও কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।