ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলিয়ে রাজাপুরে ঈদের নামাজ আয়োজন

নিজস্ব প্রতিবেদন
মে ২৬, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপনের দীর্ঘ ঐতিহ্য অব্যাহত রয়েছে। আগামীকাল বুধবার অর্ধশতাধিক পরিবার আগাম ঈদ পালন করবেন বলে জানা গেছে।

গ্রামের দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মসজিদের খতিব মো. আব্দুল্লাহ।

তিনি বলেন, “২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করছি। শুরুতে কিছু বাধার সম্মুখীন হলেও এখন এটি স্বাভাবিক ও গ্রহণযোগ্য ধর্মীয় অনুশীলনে পরিণত হয়েছে।”

স্থানীয়দের মতে, প্রায় ৫০টির বেশি পরিবার এই নিয়ম অনুসরণ করে আসছে। তারা চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরু ও ঈদ উদযাপন করেন।

মসজিদের মুসল্লিরা জানান, ইসলামী বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করাই তাদের মূল উদ্দেশ্য। সৌদি আরবে ঈদের ঘোষণা আসার পরই তারা প্রস্তুতি গ্রহণ করেন।

খতিব মো. আব্দুল্লাহ বলেন, “আমরা চাঁদ দেখার ভিত্তিতেই ঈদ উদযাপন করি। এবারও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হবে। নারী ও পুরুষের জন্য আলাদা জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।”

ঈদ উপলক্ষে পুরো গ্রামে এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ঘরে ঘরে চলছে রান্না-বান্না ও প্রস্তুতি। নামাজ শেষে কোলাকুলি ও কোরবানির মাধ্যমে উৎসব শেষ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।